নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৭ জুন ২০২৪ | প্রিন্ট | 242 বার পঠিত
ঐতিহাসিক ছয়দফা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে জেলা আওয়ামী লীগ। আজ ৭ জুন শুক্রবার বিকাল ৫ টায় শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এ কর্মসূচি পালন করা হয়। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মো.হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু,আওয়ামী লীগ নেতা তানজিন আহমেদ,মো.মনির হোসেন,সুজন দত্ত,সদর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবু নাহিদ সোহাগ,পৌর আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম পিন্টু,জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক আশরাফ খান আশা,জেলা মৎস্যজীবী লীগ সাধারণ সম্পাদক শাহপরান।
Posted ১:৪৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ জুন ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah