মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম গ্রেফতার

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   100 বার পঠিত

সাবেক খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম গ্রেফতার

সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য মো. কামরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ১৮ নভেম্বর সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা বলেন, আজ রাতে উত্তরা থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ অনেক মামলা আছে। গ্রেফতারের পর তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।

কামরুল ইসলাম ঢাকা-২ আসনের একাধিকবারের সংসদ সদস্য। তিনি ২০১৪ সালের ১৩ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৬ জানুয়ারি পর্যন্ত খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।

গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে প্রায় দেড় হাজার মানুষ নিহত হন। এসব হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে প্রধানত দায়ী করা হয়। গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুৎ হওয়ার পর থেকে দলটির শতাধিক কেন্দ্রীয় নেতা গ্রেফতার হয়েছেন। বাকিরা কেউ দেশ ছেড়ে পালিয়েছেন, আবার কেউ দেশেই আত্মগোপনে আছেন। কামরুল ইসলামও গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।

Facebook Comments Box

Posted ৫:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া