বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের চেয়ারম্যান বিচারপতি কাজী জিনাত হক

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১৭ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   104 বার পঠিত

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের চেয়ারম্যান বিচারপতি কাজী জিনাত হক

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পেয়েছেন হাইকোর্ট বিভাগের বিভাগের বিচারপতি কাজী জিনাত হক। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাকে মনোনয়ন দিয়েছেন।

আজ ১৭ মার্চ সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় থেকে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে।

হাইকোর্টের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান পদে হাইকোর্ট বিভাগের বিচারপতি কাজী জিনাত হককে মনোনয়ন প্রদান করেছেন।

একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি কাজী এবাদুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. শরীফা খাতুনের ছোট মেয়ে বিচারপতি কাজী জিনাত হক।

তিনি দুই মেয়াদে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালের ২০ অক্টোবর কাজী জিনাত হক হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান।

বিনামূল্যে আইনি সেবা দিতে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির অফিসটি উদ্বোধন করেন তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এর আগে গঠন করা হয় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি।

Facebook Comments Box

Posted ৮:৩৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া