মোঃ বিল্লাল সরকার | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | প্রিন্ট | 149 বার পঠিত
গণঅধিকার পরিষদ (জিএপি) ব্রাহ্মণবাড়িয়া জেলার নতুন আইনিক কমিটির অনুমোদন প্রদান করেছে। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুমোদনে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটির গুরুত্বপূর্ণ পদবী ও দায়িত্বপ্রাপ্তরা:
সভাপতি: আশাফুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক: কাজী রাজিউর রহমান তানভীর, সহ-সভাপতি: মোঃ হায়দার রহমান হেমায়েতউল্লাহ, দুলাল আল মাইজভাণ্ডারী, সাইফ উদ্দিন সুমন, আফিক খান, হাবিবুর রহমান বাইজিদ, এস. কে. শফিকুল ইসলাম শুভ, মোঃ আলী আহমদ।
যুগ্ম সাধারণ সম্পাদক: হিজবুল্লাহ হেলালী, ইঞ্জিনিয়ার মোঃ ফরহাদ উদ্দিন, শাহ্ আলম তুহিন, মোঃ মোস্তাকিম, মোঃ আজিজুল রহমান।
সাংগঠনিক বিভাগ: সাংগঠনিক সম্পাদক: মোঃ মাসুম আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক: জামান তালুক, সৈয়দ শোয়েব ইসলাম।
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক: শাহ্ আলম তুহিন।
অর্থ সম্পাদক: শিহাব আহমেদ তুহিন, সহ-অর্থ সম্পাদক: এ.এইচ.এম তুহিন, দপ্তর সম্পাদক: ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান লিনার, সহ-দপ্তর সম্পাদক: আলামিন খান (চিন্টী), আইন বিষয়ক সম্পাদক: এসএম হক তুহিন, সহ-আইন বিষয়ক সম্পাদক: দেলোয়ার হোসেন, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক: সাদেক আহমেদ আকলাক, সহ-শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক: হাকিম আহমেদ হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক: মাওলানা নাছির উদ্দিন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক: খান দেলোয়ার হোসেন।
শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক: মোঃ রিয়াজ আহমেদ, সহ-শিক্ষা সম্পাদক: মোঃ স্বাধীন, সাহিত্য বিষয়ক সম্পাদক: মোঃ ফাহিম মিয়া
সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম রাসেল, রাজনৈতিক ও পাঠচক্র বিষয়ক সম্পাদক: মাঃ মাশফিক রহমান খান, সহ-রাজনৈতিক ও পাঠচক্র বিষয়ক সম্পাদক: সাকিব আল রাজ।
নারী বিষয়ক সম্পাদক: সোহা ফারিহা তিনি, কার্যকরী সদস্য: বেক এম ফখরুল ইসলাম, রাকিব আলী, মোঃ দুর্জয় মিয়া, মোঃ ফোরকান আহমেদ, মাহমুদুল হাসান পাপ্পু।
নতুন কমিটির ভূমিকা ও লক্ষ্য
গণঅধিকার পরিষদের নতুন কমিটি জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করবে। কমিটির নেতৃবৃন্দ রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
কমিটির অনুমোদন দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক মোঃ রাসেদ খান।
Posted ৫:৫৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah