বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২২ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   132 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ-সমাবেশ

ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। আজ ২২ মার্চ শনিবার বিকেলে শহরের পৌর মুক্ত মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

সুহিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল রহমান লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি, যুগ্ম মূখ্য সংগঠক মো. আতাউল্লাহ্, সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্রতিনিধি সাহিল আহমেদ, আক্কাস মীর লিংকন চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতি ও খুনি হাসিনার রাজনীতি পুর্নবাসন হবে না। বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। পরিশেষে দলটির বিচার ও নিষিদ্ধের দাবি জানান বক্তারা।

Facebook Comments Box

Posted ৫:৫৬ অপরাহ্ণ | শনিবার, ২২ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া