বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে

ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২২ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   108 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরাইলী বাহিনী কর্তৃক নির্বিচারে নারী, শিশু ও মুসলমানদের হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে আজ ২২ মার্চ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা হিউম্যান রাইটস্ এর সভাপতি ইসলাম উদ্দিন দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, অধ্যক্ষ শামসুজ্জামান আশরাফি, অধ্যক্ষ আব্দুল হক আজাদ, এডভোকেট মোজাম্মেল হক, শাহ মোহাম্মদ সেলিম হোসেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বর্বর ইসরাইলী বাহিনী যুদ্ধবিরতী লঙ্ঘন করে ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর মানবতা বিধ্বংসী গণহত্যা চালিয়ে যাচ্ছে। অথচ ওআইসি, জাতিসংঘ নীরব ভূমিকা পালন করছে। বক্তারা বর্বর ইসলাইলী বাহীনি কর্তৃক নির্বিচারে নারী, শিশু ও মুসলমানদের হত্যার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিচার দাবি করেন।

Facebook Comments Box

Posted ৬:০২ অপরাহ্ণ | শনিবার, ২২ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া