বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদি বিরোধী আন্দোলনে শহীদদের খুনের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   88 বার পঠিত

মোদি বিরোধী আন্দোলনে শহীদদের খুনের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

২০২১ সালের ২৬, ২৭ ও ২৮ মার্চ ঐতিহাসিক মোদি বিরোধী আন্দোলনে শহীদদের খুনি শেখ হাসিনা ও ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এমপি মোকতাদির চৌধুরীসহ জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ বুধবার রাত সাড়ে ৯টায় ব্রাহ্মণবাড়িয়ার তৌহিদী জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের অনুসারী খুনী মোকতাদির চৌধুরী এমন কোনো নিপীড়ন নাই যা আমাদের ওপর করেনি। মোকতাদির চৌধুরী আমাদের প্রাণের জামিয়াকে ক্ষত-বিক্ষত করেছে। আমাদের ভাই শহীদ মাসুদকে হত্যা করেছে, আমাদের ১৭টি তাজা প্রাণ কেড়ে নিয়েছে। নির্বিচারে বি-বাড়িয়ার শত শত আলেম-ওলামা ও জনসাধারণকে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দী করেছে ও বিভিন্নভাবে হয়রানি করেছে। এজন্য আমরা আমাদের শহীদ ভাইদের বদলা হিসেবে খুনি মোকতাদিরের ফাঁসির দাবি জানাচ্ছি।

হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার দপ্তর সম্পাদক মাওলানা বেলাল হোসাইনের সভাপতিত্বে ও বৈষম্যবিরোধী ছাত্রনেতা হাফেজ মাও. আবু বকরের সঞ্চালনায় বক্তব্য রাখেন— হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম-সম্পাদক মাও. ইয়াছিন আরাফাত বিরাসারী, হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসী কল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা সফিউল্লাহ সাদেকী, হেফাজত ইসলাম নেতা হাফেজ মুফতি আব্দুল্লাহ কাফি, হেফাজত ইসলাম নেতা হাফেজ মাওলানা ইসহাক আল মামুন, মাও. আমিন বিন আব্দুল খালেক, হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ্ আজিজী, বৈষম্যবিরোধী ছাত্রনেতা মো. মারুফ, মুশফিকুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

Posted ৬:৩৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া