বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই লক্ষ টাকার চায়না রিং জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   123 বার পঠিত

দুই লক্ষ টাকার চায়না রিং জাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়াস্থ মাদ্রাসা রোডে চায়না রিং জাল জব্দ করা হয়। আজ ৭ এপ্রিল সোমবার গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব রিং জাল জব্দ করা হয়।

জানা যায়, পাখির খাদ্য লিখা বুকিংকৃত দশ বস্তায় মোট আশিটি চায়না দুয়ারি (রিং জাল) কুরিয়ার সার্ভিসের কভার্ড ভ্যানে করে আনা হয়েছিল। পরবর্তীতে তা জব্দ করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এনে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার বাজার মূল্য আনুমানিক দুই লক্ষ চল্লিশ হাজার টাকা। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুক্তা গোস্বামী।

এসময় জেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ছায়েদুর রহমান, তরী বাংলাদেশ এর আহবায়ক ও জেলা নদী রক্ষা কমিটির সদস্য শামীম আহমেদ, তরী’র সদস্য খাইরুজ্জামান ইমরান ও সদর মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:৫৫ অপরাহ্ণ | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া