নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 105 বার পঠিত
লরিচাপায় সিএনজিচালিত অটোরিক্সার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। আজ ৮ এপ্রিল মঙ্গলবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নজর দৌলত গ্রামের আমজাদ হোসেনের ছেলে তানভীর মিয়া (২৩) ও আশুগঞ্জ উপজেলার হোসেনপুর (লালপুর) গ্রামের ইদন মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, আজ সকালে সিএনজিচালিত অটোরিক্সা যোগে চালকসহ ৬ জন ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার চিনাইর টিটিসি ট্রেনিং সেন্টারে যাচ্ছিলেন। পথিমধ্যে রামরাইল এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা এক লরি অটোরিক্সাটিকে চাপা দেয়। এ ঘটনায় চালকসহ ছয়জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিসৎক দুইজনকে মৃত ঘোষণা করেন। অন্য যাত্রীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Posted ১০:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah