বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৫ পেলেন প্রীতি চক্রবর্তী

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ১২ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   315 বার পঠিত

স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৫ পেলেন প্রীতি চক্রবর্তী

আজ ১২ এপ্রিল শনিবার: নারী নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে “স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৫” অর্জন করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, সিআইপি ।

এনআরবি ওয়ার্ল্ড ও বিজনেস আমেরিকা ম্যাগাজিনের যৌথ উদ্যোগে সাপ্তাহিক অর্থকন্ঠ-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকার এর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি (মন্ত্রী পদমর্যাদা) ফয়েজ আহম্মদ তৈয়ব ।

প্রীতি চক্রবর্তী একজন সুদক্ষ স্বাস্থ্য উদ্যোক্তা, সমাজসেবী এবং নারীর ক্ষমতায়নের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের নেতৃত্বে তিনি স্বাস্থ্যসেবার গুণগতমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তাঁর এই অর্জনে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল পরিবার গর্বিত ও আনন্দিত এবং এই সম্মাননা ভবিষ্যতের নারী নেত্রীদের অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার স্বর্গীয় আশুতোষ চক্রবর্তী ও পুষ্প চক্রবর্তী এর জ্যেষ্ঠ কন্যা।

নান্দনিক এই আয়োজনটিতে দেশের বিভিন্ন খাতের প্রভাবশালী নারী উদ্যোক্তা, কর্পোরেট নেতৃবৃন্দ, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৩:২১ অপরাহ্ণ | শনিবার, ১২ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া