অনলাইন ডেস্ক | রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 114 বার পঠিত
দেশের সব মসজিদে এক সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। আজ ১৩ এপ্রিল রোববার দেশের সব জেলার ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় ও জেলা প্রশাসককে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে ফাউন্ডেশন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে জুমার নামাজ আদায় করতে দেখা যায়। কোনো মসজিদে দুপুর ১টায়, কোনো মসজিদে দেড়টায়, আবার কোনো মসজিদে দুপুর ১ টা ৫০ মিনিটে জুমার নামাজ শুরু করতে দেখা যায়।
সময়ের তারতম্যের কারণে বিভ্রান্ত ও সমস্যা তৈর হয়।
এ সমস্যা দূর করতে সারাদেশের সব মসজিদে দুপুর দেড়টায় একসঙ্গে জুমার নামাজ আদায় করার জন্য ইসলামিক ফাউন্ডেশন আহ্বান জানিয়েছে।
Posted ৫:৪২ অপরাহ্ণ | রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah