বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন সনদসহ ৩৪টি সেবা চালু করল পৌরসভা

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   111 বার পঠিত

অনলাইন সনদসহ ৩৪টি সেবা চালু করল পৌরসভা

নাগরিক হয়রানি কমানো ও সেবায় গতিশীলতা আনতে লক্ষ্মীপুর পৌরসভার ৩৪টি অনলাইন সেবা চালু করা হয়েছে। আজ ১৬ এপ্রিল বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

এ সময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক মো. জসিম উদ্দিন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী আব্দুল মোমিন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভী, সচেতন নাগরিক কমিটির সভাপতি জেডএম ফারুকী, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল এবং পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও মসজিদের ইমামরা।

বক্তারা জানান, পৌরসভা থেকে বিতরণকৃত নাগরিক সনদ, উত্তরাধিকার সনদ, জাতীয়তা সনদ, প্রত্যয়নপত্রসহ বিভিন্ন প্রকারের সনদ এতদিন অফলাইনে প্রদান করা হতো। এতে অনলাইন ভেরিফিকেশনসহ নানা সমস্যা দেখা দিতো।

নতুন অনলাইন সেবা কার্যক্রমের মাধ্যমে এসব সনদ অনলাইনে যাচাই ও সরাসরি প্রদান সম্ভব হবে, ফলে পৌর নাগরিকদের হয়রানি কমবে এবং সেবার মান বৃদ্ধি পাবে।

Facebook Comments Box

Posted ১০:০২ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া