অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 104 বার পঠিত
জাতীয় ঐকমত্য কমিশনকে সহযোগিতা করায় বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। জাতীয় ঐকমত্য কমিশনর ভূমিকা জনগণের কাছে সমাদৃত। তাদের সংগ্রামের বিষয়ে কৃতজ্ঞতা।
আজ ১৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিএনপির সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ হয়। ওই সংলাপ শেষে এ কথা বলেন আলী রীয়াজ।
স্থায়ী গণতন্ত্রের জন্য জাতীয় সনদ তৈরি করাই ঐকমত্য কমিশনের মূল লক্ষ্য জানিয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশে গণতন্ত্র যেন হোঁচট না খায় সেই ব্যবস্থা তৈরি করতে চায় কমিশন। বিএনপির পক্ষ থেকে সুস্পষ্টভাবে একমত হয়ে মতামত দেওয়া হয়েছে, কিছু বিষয়ে দ্বিমত রয়েছে।
বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে জানিয়ে কমিশনের সহ-সভাপতি বলেন, পাঁচটি কমিশনের সুপারিশ ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে স্প্রেডশিট দেওয়া হয়েছিল দলগুলোকে। বিএনপিও সহযোগিতা করেছে, তাদের প্রতি সন্তুষ্টি, কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় সংলাপে আরো উপস্থিত ছিলেন কমিশনের সদস্য জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান।
সংলাপে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
এ ছাড়া ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, রুহুল কুদ্দুস কাজল ও মনিরুজ্জামান খান।
Posted ৮:২৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah