বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রাঘাতে দুই মহিষের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩০ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   130 বার পঠিত

বজ্রাঘাতে দুই মহিষের মৃত্যু

বজ্রাঘাতে দুইটি মহিষের আকস্মিক মৃত্যু হয়েছে। ২৮ এপ্রিল সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর-কাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, কাকুরিয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র মো. সায়েদুল্লাহ মিয়ার দুইটি মহিষ সকাল থেকেই স্থানীয় খোলা মাঠে ঘাস খেতে রাখা ছিল। এ সময় আকস্মিক বজ্র বৃষ্টি হলেও মহিষ দুইটি মাঠেই ছিল। এ সময় মহিষ দুইটি বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ব্জ্রপাতে মৃত মহিষ দুটি দেখতে এলাকার লোকজন ঘটনাস্থলে ভীড় জমান।

এ ব্যাপারে অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন এর সাথে যোগাযোগ করা হলে বজ্রপাতে দুইটি মহিষের মৃত্যুর সত্যতা স্বীকার করেছেন ।

সরাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মুনসুর আহমেদ জানান, আরুয়াইল ইউনিয়ন প্রতিনিধি এ এস আই পি মোখলেসুর রহমানকে পাঠিয়ে চর কাকুরিয়া সায়েদুর রহমানের থেকে দুইটি মহিষ বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু বরণ করার সংবাদ পেয়েছি। এ মৌসুম হল বৃষ্টিবাদলের সময় আকাশের অবস্থা খারাপ থাকে গরু, বাচুর, মহিষ, নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

Facebook Comments Box

Posted ৩:৩৯ অপরাহ্ণ | বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া