অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ০৬ মে ২০২৫ | প্রিন্ট | 110 বার পঠিত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এই ছুটি ঘোষণা করেছে।
৬ মে মঙ্গলবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে ১৭ মে ও ২৪ মে শনিবার অফিস খোলা থাকবে বলে শফিকুল আলম জানান।
Posted ৯:১৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ মে ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah