বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল মিয়া গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   265 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল মিয়া গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল মিয়াকে ৫ মে সোমবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ রেলগেট এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে।

মো. বিল্লাল মিয়া (৪৭) ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গ্রামের হেবজু মিয়ার ছেলে। বিল্লাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ রেলগেট এলাকা থেকে মো. বিল্লাল মিয়াকে গ্রেফতার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার একটি হত্যা ও একটি নাশকতার মামলার এজাহারনামীয় আসামি তিনি। আজ ৬ মে মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৯:২৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া