বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

এএসপি’র গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক   |   বুধবার, ০৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   118 বার পঠিত

এএসপি’র গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

চট্টগ্রাম র‌্যাব-৭ এর ব্যাটালিয়ন সদর থেকে গুলিবিদ্ধ অবস্থায় এএসপি পলাশ সাহার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ৭ মে বুধবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ইন্তেখাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

নিহত পলাশ বিসিএস পুলিশ ক্যাডারের ৩৭ তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জ। নিহতের মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার হয়েছে। তাতে লেখা রয়েছে-আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ি না। আমিই দায়ি। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন সব কো-অডিনেট করে।’

জানা গেছে, পলাশ সাহা একসময় পুলিশের বিশেষ শাখায় (এসবি) ছিলেন। সর্বশেষ বদলি হয়ে র‌্যাবে পাঠানো হয়।

এদিকে, র‌্যাব মুখপাত্র ইন্তেখাব চৌধুরী বলেন, ‘ পারিবারিক ঝামেলার কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে। মরদেহের আনুষ্ঠানিকতা চলছে। বিস্তারিত জানতে সময় লাগবে।

Facebook Comments Box

Posted ১০:১৩ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া