বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় একই এলাকায় দুই ট্রেনের বগি লাইনচ্যুৎ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১০ মে ২০২৫   |   প্রিন্ট   |   222 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় একই এলাকায় দুই ট্রেনের বগি লাইনচ্যুৎ

সংগৃহীত ছবি

ভোর রাতে লাইনচ্যুৎ হওয়া মালবাহী ট্রেনের বগি উদ্ধারের পর ফের একই এলাকার পুনিয়াউট রেলগেইট এলাকায় আবারও যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনাটি ঘটে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের দক্ষিণ পৈরতলা রেলগেইট এলাকায়।

আজ ১০ মে শনিবার ভোর ৬টার দিকে কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেসের’ শেষ বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে ডাউন লাইনে চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ৯ মে শুক্রবার রাত সোয়া ১০টার দিকে দক্ষিণ পৈরতলা রেলগেইট এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে উভয় পাশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার ভোর ৫টার দিকে আখাউড়া রেলওয়ে জাংশন থেকে আসা উদ্ধারকারী রিলিফ ট্রেন মালবাহী বগিটি উদ্ধার করে লাইন সচল করে।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জসিম উদ্দিন জানান, রাত সোয়া ১০ টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী কনটেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই বগির একটি কনটেইনার উল্টে চট্টগ্রামগামী লাইনে গিয়ে পড়ে। এই ঘটনায় উভয় পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসার পর ভোরে বগিটি উদ্ধারের পর ট্রেন চলাচল শুরু হয়। এর এক ঘণ্টা পর একই এলাকার সকাল বেলায় পুনিয়াউট রেলগেইটে কক্সবাজার এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুৎ হয়েছে। এই কারণে ডাউন লাইনে ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ধারকারী ট্রেন আগে থেকে ঘটনাস্থলে থাকায় দ্রুততম সময়ে বগিটি উদ্ধার করা সম্ভব হয়। বগি লাইনচ্যুত হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, তদন্ত কমিটির রিপোর্ট ছাড়া তা এখন বলা যাচ্ছেনা। তদন্ত কমিটির রিপোর্ট পেলে পরবর্তীতে তা বলা যাবে।

Facebook Comments Box

Posted ৬:৪৯ পূর্বাহ্ণ | শনিবার, ১০ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া