নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১১ মে ২০২৫ | প্রিন্ট | 108 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় গলা ও হাতের কবজি কাটা এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ১০ মে শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত লিটন মিয়া (২০) শহরের মেড্ডা (বনানী পাড়ার) এলাকার বাসিন্দা ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিটন মিয়া প্রতিদিনের মতো ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে গ্যারেজ থেকে সকালে বের হয়। শনিবার রাতে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তার গলা ও হাতের কবজি কাটা ছিল। ঘটনাস্থল থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। এটা পূর্বশত্রুতা নাকি দস্যুতা তা বোঝা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Posted ৫:২২ অপরাহ্ণ | রবিবার, ১১ মে ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah