বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সূর্য উঠলে দেখতে পাবেন’ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গে সিইসি

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১২ মে ২০২৫   |   প্রিন্ট   |   157 বার পঠিত

‘সূর্য উঠলে দেখতে পাবেন’ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গে সিইসি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর দলের নিবন্ধন বাতিল প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, সূর্য উঠে গেলে পরিষ্কার হবে।

আজ ১২ মে সোমবার নির্বাচন ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সরকার কর্তৃক দলটির কার্যক্রম নিষিদ্ধের গেজেটটি এখনো পাইনি। গেজেটটা আসেনি, তাই সিদ্ধান্ত নিতে পারিনি। অফিসিয়াল গেজেট না পেলে তো কিছু বলা যায় না।

প্রজ্ঞাপন হলে নিবন্ধন বাতিল সম্ভব কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, সেটা হলে বলতে পারব। আমরা এই দেশের জন্য কাজ করি- সূর্য উঠলে দেখতে পাবেন। প্রজ্ঞাপন হলে জানতে পারবেন।

অন্য এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন কমিশন বাংলাদেশেরই একটি প্রতিষ্ঠান, আমরা কনসার্ন, কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন পেলেই নেওয়া হবে ব্যবস্থা।

Facebook Comments Box

Posted ১০:২২ পূর্বাহ্ণ | সোমবার, ১২ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া