বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শ্রদ্ধা ও ভালোবাসায় ‘মা দিবস’ পালিত

আরিফুর রহমান আরিফ   |   মঙ্গলবার, ১৩ মে ২০২৫   |   প্রিন্ট   |   170 বার পঠিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শ্রদ্ধা ও ভালোবাসায় ‘মা দিবস’ পালিত

‘মা আমার মা, স্নেহময়ী মা’ এই স্লোগানে উজ্জীবিত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ২০২৫ সালের মা দিবস। ১১ মে শনিবার দিনব্যাপী নানান আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন মায়েদের অসীম ত্যাগ ও অবদানের কথা।

আয়োজিত অনুষ্ঠানে কেউ মা-কে সাথে নিয়ে কেক কেটে, আবার কেউ সমাজের কল্যাণে অবদান রাখা মায়েদের বিশেষ সম্মাননা দিয়ে মাতৃ দিবস উদযাপন করেন। সবচেয়ে বড় আয়োজনটি অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে, যেখানে আয়োজনের দায়িত্বে ছিল সবিতা মাদার অ্যান্ড চিল্ড্রেন ফাউন্ডেশন।

অনুষ্ঠানে উপস্থিত সকল মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান (ডেমোক্র্যাট) স্টিভেন রাগা। তিনি বলেন, মায়েরা কেবল সন্তানের গর্ভধারিণী নন, তারা সমাজ ও রাষ্ট্রের চালিকাশক্তি। তাদের সম্মান জানানো মানে সমাজের ভিত্তিকে শক্তিশালী করা। তিনি আরো জানান, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে নারীদের ভূমিকা অসামান্য।

অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সবিতা দাস। তিনি বলেন, বহুজাতিক এই সমাজে বাংলাদেশি নারীরা যে সাহসিকতা ও নিষ্ঠায় নিজেদের অবদান রেখে চলেছেন, তা অনস্বীকার্য। নারীদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে মাতৃত্বের সম্মান ও মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসার, সাংবাদিক রাশেদ আহমেদ, কমিউনিটি লিডার ডা. প্রভাত দাস প্রমুখ। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন মুনমুন সাহা।

অনুষ্ঠানে মাতৃ দিবসের আবহে পরিবেশিত হয় কবিতা ও সংগীত। রবীন্দ্র একাডেমির কর্মকর্তাদের পক্ষ থেকে আবৃত্তি পরিবেশন করেন ডা. রুমা চৌধুরী। সংগীত পরিবেশন করে বহ্নিশিখা সঙ্গীত নিকেতন।

সঙ্গীত পরিবেশনায় অংশগ্রহণ করেন- রূনা রয়, শাকিলা রুনা, ডা. রুমা চৌধুরী, মুনমুন সাহা, সৌভিথ চৌধুরী, অরুনা সাহা, সুস্মিতা হালদার, পারিজাত দাস, শিলা চন্দ্র, সুশীল সিনহা, চন্দনা ভট্টাচার্য, সৈয়দ আহমদ বাবলা, ফারজিন স্বর্ণা, অনুষ্কা সেনগুপ্ত, ডা. কামরুল ইসলাম, সোমা রোজারিয়ো, ইমন বিশ্বাস, জুলি খাস্তগীর, দীপক দাস, আয়েশা খান, প্রদীপ কুন্ডু, অঙ্কিতা বিশ্বাস, অথরা ঘোষ, সুদেষ্ণ সাহা, অস্মিতা মন্ডল, অনামিকা চন্দ, রায়াশি বিশ্বাস, মিথি বড়ুয়া, পূর্ণ চৌধুরী, সপ্তর্ষী বণিক, পূজা দাস, উইলি নন্দি, প্রিণা নন্দী ও সৃজিতা হিয়।

Facebook Comments Box

Posted ৬:২৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(695 বার পঠিত)
পাত্র চাই
(510 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া