বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়র হিসেবে ইশরাকের শপথ দাবিতে নগর ভবনে বিক্ষোভ

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১৪ মে ২০২৫   |   প্রিন্ট   |   106 বার পঠিত

মেয়র হিসেবে ইশরাকের শপথ দাবিতে নগর ভবনে বিক্ষোভ

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ‘ঢাকা দক্ষিণ সিটির সাধারণ নাগরিক’-এর ব্যানারে কয়েকশ মানুষ অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। আজ ১৪ মে বুধবার সকাল ৯টার দিকে নগর ভবনের সামনে তারা অবস্থান নেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৫ ডিসেম্বর সচিবালয়ে আগুন লাগার পর থেকে নগর ভবন থেকে এলজিআরডি মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গুলিস্তান এলাকায় নগর ভবনের সামনে সকাল সাড়ে ৮টা থেকেই লোকজন আসতে শুরু করেন। তারা শপথ পড়িয়ে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে স্লোগান দেন।

২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করেন। পরে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাকে মেয়র হিসেবে ঘোষণা দেয়।

বিক্ষোভকারীরা জানান, এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা করা হয়নি। তাই তারা আজ বিক্ষোভ করছেন। তারা জানান, দুপুর ২টা পর্যন্ত কর্মসূচি চলবে এবং তার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন প্রয়াত বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।

Facebook Comments Box

Posted ৯:০৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া