বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে মামুনুল হক

বাংলাদেশের মানুষ কখনও অন্য কোনো দেশের আধিপত্য মেনে নেয়নি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   125 বার পঠিত

বাংলাদেশের মানুষ কখনও অন্য কোনো দেশের আধিপত্য মেনে নেয়নি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, বাংলাদেশের ইতিহাস হচ্ছে দাসত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস। তিনি দাবি করেন, বাংলাদেশের মানুষ কখনও অন্য কোনো দেশের আধিপত্য মেনে নেয়নি এবং ২০২৪ সালে স্বাধীনতার দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। প্রথমেই আমি জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। তারা ছিলেন সেই বীর সন্তান, যারা ইসলামের পতাকা উঁচু রাখতে এবং জাতির মুক্তির জন্য রাজপথে শহীদ হয়েছিলেন। তাদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি, তারা শুধু কোনো রাজনৈতিক দলের সমর্থক নই-আমরা ন্যায়ের, ইনসাফের ও সত্যের পক্ষে দাঁড়ানো মানুষ। আমরা পাশে থাকার অঙ্গীকার করছি, নিজেদের ধর্ম, দেশ ও জনগণের অধিকার রক্ষার জন্য।

আজ ১৭ মে শনিবার জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, জুলাই বিপ্লব! এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম। ১৯৭১ সালে একবার পাকিস্তানি শাসনের শৃঙ্খল ভেঙে আমরা মুক্ত হয়েছিলাম, আজ দিল্লির আধিপত্যের বিরুদ্ধে আমাদের আবার দাঁড়াতে হচ্ছে। বাংলার মানুষ কোনোদিনই দিল্লির শাসন মেনে নেয়নি, আর মেনে নেবেও না।

তিনি বলেন, শেখ হাসিনা যখন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছিলেন, আমরা তখনও বলেছি-না! আমরা তা প্রতিহত করেছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির গোলামী করার জন্য নয়। কিন্তু আমরা আবারও বলছি দিল্লির গোলামী ছেড়ে যদি ওয়াশিংটনের গোলামীতে ঢুকি, তবে এ জাতি তা মেনে নেবে না। তিনি আরও যোগ করেন- আমি ড. ইউনূসকে বলতে চাই-আপনি আন্তর্জাতিক মহলে প্রভাবশালী একজন মানুষ। তাহলে রোহিঙ্গাদের তাদের নিজভূমিতে ফিরিয়ে নেবার ব্যবস্থা করুন। বাংলার মানুষ আজ এত কষ্টে, তাদের নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে রেখে আর মানবতার বুলি না কপচাই। তিনি আরও যোগ করেন, নরেন্দ্র মোদি, তুমি আজ সারা ভারতবর্ষে বিচ্ছিন্ন হয়ে গেছো। কৃষক আন্দোলন, মণিপুর, কাশ্মীর, আসাম-তোমার শাসনে ভারত খান খান হয়ে যাচ্ছে। তোমার দম্ভের ফল শীঘ্রই ভারতের ইতিহাসে দেখা যাবে।

বাংলাদেশের সীমান্তে পুশ-ইনের ঘটনা, মানুষ হত্যা-এগুলো আর চলতে দেওয়া যায় না। আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াব। যেভাবে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ রুখে দিয়েছেন।

অনেকে বলে ইসলামি সংগঠন নারীদের বিরুদ্ধে কাজ করে। আমি বলছি- আজ ইসলামি সংগঠনগুলো নারীদের নিরাপত্তা, সম্মান, অধিকার রক্ষার জন্যই কাজ করছে। আর যদি কেউ ভাবে আমাদের আন্দোলন দমন করা যাবে, তাহলে স্পষ্ট করে বলছি-রাজপথেই আমরা মোকাবিলা করব।

ড. ইউনূস সাহেব, একসময় আপনি আদালতপাড়ায় ঘুরে বেড়াতেন, সেই জায়গা আমাদেরও চেনা। আমাদের ইসলামি নেতাদের বিরোদ্ধে যেসব মিথ্যা মামলা, গুম, খুন-এসব প্রত্যাহার করতে হবে। না হলে এই জনতা ক্ষমা করবে না।

আপনারা যারা ভাবছেন, আমাদের কথা ভুলে গিয়ে ক্ষমতায় বসে থাকবেন-জেনে রাখুন, বাংলার মানুষ কাউকে ভুলতে দেয় না। রাজপথে অবস্থান নিয়ে আমরা যা করার, তা নিজেরাই করবো। ফ্যাসিবাদের উত্থান রুখে দিতে হলে, সব খুনিকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে হবে-তার আগেই কোনো নির্বাচন হতে পারে না।

সবশেষে তিনি ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। এসময় তিনি বলেন, ইনশাআল্লাহ, আমরা এই আসনগুলোতে শক্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবো এবং ইসলামী শক্তিকে বিজয়ী করবো। সমাবেশে আরো উপস্থিত ছিলেন-বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, মহাসচিব মাওলানা বেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব আল্লামা আহসানুল্লাহ আমির, কেন্দ্রীয় সচিব মাওলানা আব্দুল আজিজ, এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা প্রমুখ।

Facebook Comments Box

Posted ৩:২৮ অপরাহ্ণ | শনিবার, ১৭ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া