শুক্রবার ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পুনরায় শুক্রবার থেকে কসবার সীমান্ত হাট বসছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ জুন ২০২৪   |   প্রিন্ট   |   294 বার পঠিত

পুনরায় শুক্রবার থেকে কসবার সীমান্ত হাট বসছে

আগামী ১৪ জুন শুক্রবার থেকে ত্রিপুরার সিপাহীজলা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এলাকায় ভারত-বাংলাদেশের ‘সীমান্ত হাট’ পুনরায় চালু হবে।

আজ ১১ জুন মঙ্গলবার ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা মোবাইল ফোনে এ তথ্য জানান।

তিনি বলেন, কোভিড মহামারির জন্য দীর্ঘদিন এই সীমান্ত হাট বন্ধ ছিল। উভয় দেশের স্থানীয় বাসিন্দারা বেশ কিছু দিন ধরে আহ্বান জানিয়ে আসছিলেন সীমান্ত হাট খুলে দেওয়ার জন্য। তাদের কথা চিন্তা করে উভয় দেশের সরকার হাট পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে উভয় দেশের সীমান্তবর্তী এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ মানুষ উপকৃত হবেন।

মন্ত্রী জানান, ত্রিপুরার দক্ষিণ জেলার সাব্রুম এলাকায় ফেনী নদীর ওপর ভারত ও বাংলাদেশের মধ্যে যে মৈত্রী সেতু নির্মাণ করা হয়েছে তার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেলেও এখনো নিয়মিতভাবে যাত্রী ও পণ্য পারাপার শুরু করা যায়নি।

এর কারণ হিসেবে তিনি জানান, মৈত্রী সেতুর পাশে ভারতীয় অংশে যে অত্যাধুনিক ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) নির্মাণ করা হয়েছে তার শেষ পর্যায়ের কিছু কাজ বাকি রয়েছে। এই কাজ দ্রুত শেষ করার জন্য তৎপরতা শুরু করা হয়েছে। ভারতের জাতীয় সংসদ নির্বাচনের জন্য কাজ কিছুটা ধীরগতিতে হয়েছে। ওই চেকপোস্টের শেষ পর্যায়ের কাজ সম্পন্ন করা এবং মৈত্রী সেতু পুরোপুরিভাবে চালু করার বিষয়ে একটি পর্যালোচনা বৈঠক ডাকা হয়েছে। এ সপ্তাহের বৈঠকে কাজগুলোর সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত থাকবেন। তখন সাব্রুমের মৈত্রী সেতু দিয়ে যাত্রী এবং পণ্য পারাপারের বিষয়টি চূড়ান্ত হবে।

এই বিষয়ে ইন্দো-বাংলাদেশ চেম্বার অব কমার্স ত্রিপুরা চ্যাপ্টারের সাধারণ সম্পাদক সুজিত রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের ব্যবসায়ীরা অধীর আগ্রহে তাকিয়ে আছেন মৈত্রী সেতু নিয়মিতভাবে চালু হওয়ার দিকে। কারণ মৈত্রী সেতু চালু হলে ভারতের অন্যান্য প্রান্ত থেকে জাহাজে করে পণ্য সামগ্রী সরাসরি চট্টগ্রাম বন্দরে আসবে এবং চট্টগ্রাম বন্দর থেকে সড়কপথে ত্রিপুরাসহ গোটা উত্তর-পূর্ব ভারতে সহজেই পৌঁছে দেওয়া যাবে। এর ফলে একদিকে যেমন সময় কম লাগবে তেমনি খরচ অনেক কম হবে।

Facebook Comments Box

Posted ৪:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া