বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২১ মে ২০২৫   |   প্রিন্ট   |   160 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের Bangladesh Food Safety Authority আয়োজনে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে মিষ্টিজাত ও বেকারিজাত খাদ্যপণ্য প্রস্তুতকারীদের নিয়ে আজ ২১ মে সকাল ১১টায় জামে মসজিদ রোডস্থ ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভা কক্ষে সচেতনতামূলক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ সাইফুল ইসলাম।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ বশির আহম্মেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ বশির আহম্মেদ বলেন, নিরাপদ খাদ্যের বিষয়টি উৎপাদন, পরিবহন, বিপণন, প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত বিস্তৃত। এক্ষেত্রে স্বাস্থ্যকর পরিবেশ ও ব্যবস্থা অবলম্বন করা দরকার। তবে সবচেয়ে বড় প্রয়োজন জনসচেতনতা, পাশাপাশি আইন, বিধিবিধান প্রয়োগ, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং সর্বোপরি রাজনৈতিক ও সামাজিক কমিটমেন্ট।

সেমিনারে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাহাঙ্গীর, নিরাপদ খাদ্য পরিদর্শক (FSI) মোঃ শফিউর রহমান ভূঁইয়াসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন মিষ্টি দোকানের মালিক/কর্মচারীগণ উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

সেমিনারে খাদ্যের উৎপাদন, বাজারজাতকরণ ও পরিবেশনে স্বাস্থ্যগত ঝুঁকির বিভিন্ন দিক এবং এর থেকে উত্তরণে নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Facebook Comments Box

Posted ৬:২৭ পূর্বাহ্ণ | বুধবার, ২১ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া