বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামকে সংবর্ধণা দিলো বিটিজেএ

অনলাইন ডেস্ক   |   শনিবার, ৩১ মে ২০২৫   |   প্রিন্ট   |   332 বার পঠিত

অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামকে সংবর্ধণা দিলো বিটিজেএ

ব্রাহ্মণবাড়িয়ার সদ্য বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম তার কর্ম ও নিজ গুণের কারণে ব্রাহ্মণবাড়িয়াবাসীর হৃদয়ে থাকবেন সব সময়। আজ ৩১ মে শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিটিজেএ) উদ্যোগে আয়োজিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম বদলি জনিত বিদায়ী সংবর্ধণা অনুষ্ঠানে তাকে নিয়ে বক্তারা স্মৃতিচারণ করে এই কথা বলেন। তারা আরো বলেন র্দীঘ প্রায় দুই ২ বছর ৫ সময় ধরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব কালে এই জেলার সকল শ্রেণীর ও পেশার মানুষের সাথে কাজের মাধ্যমে তিনি গভীর সর্ম্পক ও সেতুবন্ধন গড়ে তুলেছিলেন।

এসময় বক্তারা, সৎ ও কর্মতৎপর বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম কর্মজীবনে বহুদূর এগিয়ে যাবেন বলে প্রত্যাশা করেন।

শনিবার বিকালে জেলা সার্কিট হাউজ মিলনায়তনে বিদায়ী সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া।

ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমীন শাহীন সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিটের গবেষণা কর্মকর্তা মো. ফাহিম সিদ্দিকী, জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাস, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক আবদুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন প্রমুখ।

এসময় ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিটিজেএ) সদস্যরা তাকে ক্রেস্ট ও উত্তরীয় উপহার হিসাবে একটি শাল প্রদান করে।

প্রসঙ্গত: গত ৩০ জানুয়ারি ২০২৩ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে মো. সাইফুল ইসলাম যোগদান করেছিলেন। তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে কুমিল্লা জেলা বদলি হয়েছেন।

Facebook Comments Box

Posted ৪:৫৩ অপরাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া