বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতের নির্দেশনার কপি হাতে পেলে জামায়াত ও ইশরাক ইস্যুতে সিদ্ধান্ত

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ০১ জুন ২০২৫   |   প্রিন্ট   |   117 বার পঠিত

আদালতের নির্দেশনার কপি হাতে পেলে জামায়াত ও ইশরাক ইস্যুতে সিদ্ধান্ত

আদালতের নির্দেশনার কপি পাওয়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়া ও বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। আজ ১ জুন রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এমন মন্তব্য করেন। ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, এখন পর্যন্ত জামায়াতের নিবন্ধন ও প্রতীকের ব্যাপারে তারা কোনো পর্যবেক্ষণ পাননি। পর্যবেক্ষণ পাওয়ার পরে আইনগতভাবে যেটা প্রযোজ্য, সে সিদ্ধান্ত নেওয়া হবে। জামায়াতের প্রতীকের ব্যাপারেও আইনগতভাবে যেটা প্রাপ্য, সেভাবেই পাবে। প্রতীকের ব্যাপারে, তাদের নিবন্ধনের ব্যাপারে কী পর্যবেক্ষণ আছে, ডকুমেন্ট না থাকলে প্রাতিষ্ঠানিকভাবে তার কিছু বলার থাকে না বলেও জানান। ইশরাকের বিষয়ে নির্বাচন কমিশন কি ভাবছে এমন প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ইশরাকের ব্যাপারে আদালতের কোনো পর্যবেক্ষণ তারা পাননি। পর্যবেক্ষণ ও নির্দেশনা যেটা আসবে, সেভাবে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, কোনো কাগজ না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে পারবে না নির্বাচন কমিশন।

আজ ইশরাকের মেয়র পদের শেষ দিন-এমন বিষয় উত্থাপন করা হলে ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, শেষ দিন কি শুরুর দিন, এই ব্যাপারে তার একই কথা। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে কোনো কাগজ না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। কোন দিকে বিষয়টা গড়াবে, সেটা কমিশন সিদ্ধান্ত নেবে। কমিশনের সেই এখতিয়ার আছে। তবে কাগজ না পেলে কী করে সিদ্ধান্ত নেবে কমিশন- সে প্রশ্নও রাখেন তিনি।

Facebook Comments Box

Posted ৪:০৮ অপরাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া