বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির অভিযানে

দেড় কোটি টাকার অবৈধ মালামাল উদ্ধার : আটক ৫

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ০২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   130 বার পঠিত

দেড় কোটি টাকার অবৈধ মালামাল উদ্ধার : আটক ৫

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় ব্রাহ্মণপাড়া উপজেলার নয়নপুর বাজার নামক স্থান হতে সালদানদী বিওপির টহল দল কর্তৃক আজ ২ জুন সোমবার সকাল ৬ টায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় মাদক চোরাচালানের সময় ৪২,১৭,০০০/- (বিয়াল্লিশ লক্ষ সতের হাজার) টাকা মূল্যের বাংলাদেশী হায়েস গাড়িসহ ৬২ কেজি ভারতীয় গাঁজা এবং ০৫ (পাঁচ) জন আসামী আটক করে। আটককৃত আসামী যথাক্রমে (১) মোঃ জাকির হোসেন (২৭), পিতা-রেজাউল করিম, (২) মোঃ ইব্রাহিম (২৫), পিতা-কিফিল উদ্দিন, (৩) মোঃ সোহেল (২৭) , পিতা- মৃতঃ নুর ইসলাম, (৪) মোঃ শাখাওয়াত (৪৮), পিতা-মৃতঃ মহসীন সওদাগর, সকলের ঠিকানা, গ্রামঃ বাকরাবাদ বলগদী, পোঃ জাহাপুর, থানাঃ মুরাদনগর, জেলাঃ কুমিল্লা এবং (৫) মোঃ মফিজ (২৭), পিতা-দুলাল ভান্ডারী, গ্রামঃ বেলাগাঁও, পোঃ বোলাকগ্রাম, থানাঃ ফুলবাড়িয়া, জেলাঃ ময়মনসিংহ। আটককৃত আসামীদেরকে ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও একই দিনে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাধীন সীমান্তবর্তী এলাকা ভবেরমোড়া ও ফুলকুমারী বাজার নামক স্থান হতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৮৮,৩০,০০০/- (আটাশি লক্ষ ত্রিশ হাজার) টাকা মূল্যের ১৩১ টি বিভিন্ন প্রকার ভারতীয় মোবাইল ও ৮৯,৬০০ পিস বাঁজি জব্দ করে। জব্দকৃত মালামাল কুমিল্লা কাস্টমস্ এ জমা করার কার্যক্রম প্রক্রীয়াধীন রয়েছে।

সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে বলে জানিয়েছেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি।

Facebook Comments Box

Posted ১০:০০ পূর্বাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া