বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ : পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ০৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   150 বার পঠিত

শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ : পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় এক পোশাক শ্রমিক আত্মহত্যার ঘটনার জের ধরে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এক সময় তারা কারখানা ভাঙচুরের চেষ্টাও করেন। আজ ৩ জুন মঙ্গলবার সকালে শ্রমিকদের এই বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় জিন্নত টেক্সটাইল কারখানার এক শ্রমিক পারিবারিক কলহের জের ধরে সোমবার ভবন থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করে। পরদিন আজ মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেয়ার এক পর্যায়ে ওই আত্মহত্যার ঘটনার জের ধরে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা কারখানা ভাঙচুর করার চেষ্টা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে যায়। পরে বাধ্য হয়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে দৌড়াদৌড়ি করার সময় কিছু শ্রমিক আহত হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, এক শ্রমিকের আত্মহত্যার জের ধরে অন্যান্য শ্রমিকরা কারখানা ভাঙচুরের চেষ্টা করে। পরে তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box

Posted ৬:২৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া