বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা বাবা ও দুই ছেলের নিহত

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   106 বার পঠিত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা বাবা ও দুই ছেলের নিহত

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিয়েছে একটি মাইক্রোবাস। এতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। আজ ৩ জুন মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইলের করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেরপুর সদর উপজেলার কামারচর এলাকার বাসিন্দা আমজাদ মন্ডল (৫০) এবং তার দুই ছেলে অতুল মন্ডল (১৪) ও রাতুল মন্ডল (২৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাইক্রোবাসটি শেরপুর যাচ্ছিল। যানটি করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে দাঁড়িয়ে ধাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও দুই ছেলে নিহত হন। আহত হন আরো তিনজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

বাসাইল থানার ওসি মো. জালাল উদ্দিন বলেন, নিহতের লাশ গোড়াই হাইওয়ে থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৪৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া