বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে ও যানজট নিরসনে

ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ০৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   177 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে যানজট নিরসনে ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ ৩ জুন মঙ্গলবার দুপুরে মহাসড়কের সরাইল-বিশ্বরোড মোড়ে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ, সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

সড়ক ও জনপথ বিভাগ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল-বিশ্বরোড মোড়ে অবৈধ স্থাপনাগুলোর কারণে প্রতিনিয়ত যানজট তৈরি হচ্ছে। এর ফলে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে যৌথ অভিযান চালানো হয়েছে। অভিযানে ২০টি স্থায়ী ৩০টি বিভিন্ন পণ্যের অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া চলমান আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্পের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে সৃষ্ট খানাখন্দগুলো সংস্কার করা হচ্ছে। পর্যায়ক্রমে মহাসড়কের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা সকল স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

অভিযানকালে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন, আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্পের ব্যবস্থাপক শামীম আহমেদ ও সেনাবাহিনীর ক্যাপ্টেন মহিম মেজবাহ প্রমুখ।

Facebook Comments Box

Posted ৪:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া