সঞ্জীব ভট্টাচার্য্য | বুধবার, ০৪ জুন ২০২৫ | প্রিন্ট | 145 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় সিলিন্ডারবাহী একটি ট্রাক খাদে পড়ে বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর সাড়ে ৪টায় কুমিল্লা-সিলেট মহাসড়কে বিজি এফ সিএলর প্রধান কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। উল্লেখ্য যে ঘটনার আশেপাশে বেশ কয়েকটি খুচরা ডিজেল কেরোসিন পেট্রোল তেল বিক্রেতারা দোকান দেখা যায়, যদি ওই দোকানগুলোতে বিস্ফোরিত সিলিন্ডারের আগুন সংযোজিত হতো , তবে বিস্ফোরণের ভয়াবহতা আরো বিশাল হতে পারতো।
জানা যায়, কুমিল্লাগামী সিলিন্ডারবাহী একটি ট্রাক মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে সঙ্গে সঙ্গে বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ ঘটে এবং আগুন নিমিষেই ছড়িয়ে যায় এবং বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ৩-৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকটি ভবনের জানালার কাঁচ ভেঙে পড়ে। মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক নিউটন দাস জানান, ট্রাকটি খাদে পড়ে উল্টে গেলে আগুন ধরে যায়। এতে থাকা গ্যাস সিলিন্ডারের অসংখ্য বোতলে বিস্ফোরণ ঘটে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে এলাকাবাসীর মনে করেছিলেন ভূমিকম্প হচ্ছে। তারা দ্রুত ঘরবাড়ি ছেড়ে বাইরে ছুটে আসেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, চার লেন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী বলেন এই রাস্তা ঠিক হতে আরো সময় লাগবে, আপাদত ইটের সলিং দিয়ে প্রাথমিক মেরামত করবে। এলাকাবাসীর প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়া প্রশাসনের অধিকর্তাদের এই দুর্ভোগ চোখে পরে না ——?
Posted ৮:৫৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ জুন ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah