বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রদল নেতার মৃত্যু

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   171 বার পঠিত

শ্রীপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রদল নেতার মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে পিকআপের ধাক্কায় মোটর সাইকেল আরোহী আসাদুজ্জামান রাজিব নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। আজ ৫ জুন বৃহস্পতিবার সকালের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আসাদুজ্জামান রাজিব (৪০) ময়মনসিংহ জেলার পাগলা উপজেলার মধ্যলামকাইল গ্রামের বাসিন্দা নিহত। পাঁচভাগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

তিনি শ্রীপুরের মাওনা এলাকায় ভাড়া বাসায় থেকে আকিজ বিডি কোম্পানি লিমিটেডে এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায়, ব্যক্তিগত কাজে বৃহস্পতিবার সকালের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে রঙিলা বাজার থেকে এমসি বাজারের দিকে যাচ্ছিলেন রাজিব। যাওয়ার পথে রাস্তার সাইড দেওয়া নিয়ে এক পিকআপ চালকের সঙ্গে তর্কবির্তক হয় রাজিবের। একপর্যায়ে রাজিবকে সাইড দিলে সামনে চলে আসেন তিনি। রাজিবের মোটরসাইকেলটি মহাসড়কের আদিব ডায়িং কারখানার সামনে পৌঁছাতেই পেছন থেকে পিকআপটি ধাক্কা দেয়। এসময় ছিটকে পড়ে গিয়ে গাড়ির চাকায় পিষ্ট হন রাজিব। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় আশপাশের লোকজন পিকআপ চালক নাঈম (১৯)কে আটক করে। পরে পুলিশে খবর দিলে তারা এসে পিক-আপসহ চালককে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ূব আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত পিকআপ জব্দ করা হয়েছে। চালক আটক আছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান।

Facebook Comments Box

Posted ১২:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া