বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের কাপাসিয়ায় নিষিদ্ধ পলিথিন কারখানা সিলগালা

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   103 বার পঠিত

গাজীপুরের কাপাসিয়ায় নিষিদ্ধ পলিথিন কারখানা সিলগালা

গাজীপুরের কাপাসিয়ায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনের একটি কারখানা সিলগালা করে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় কারখানার মালিককে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ ১২ জুন বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেন।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলাধীন সদর ইউনিয়নের রাউৎকোনা মোড় এলাকায় আব্দুল আউয়াল (৪৪) নিষিদ্ধ পলিথিন কারখানা স্থাপন করে সেখানে অবৈধভাবে পলিথিন উৎপাদন করে আসছিলেন। এমন অভিযোগের প্রেক্ষিতে সেখানে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলার সময় দেখা যায়, সেখানে প্রথমে প্লাস্টিকের দানা উৎপাদন করা হয়, পরে সেই দানা দিয়ে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করা হয়। এসময় কারখানার ভিতরে পলিথিন ও প্লাস্টিকের দানা পাওয়া যায়।
এছাড়া, পলিথিন ও প্লাস্টিকের দানা উৎপাদনের মেশিনও রয়েছে।

সূত্র আরো জানায়, পরে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী কারখানার মালিক আব্দুল আওয়ালকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।

অভিযানে কাপাসিয়া থানা পুলিশ সহযোগিতা করে। পরে দণ্ডিত আব্দুল আওয়ালকে পুলিশ প্রহরায় গাজীপুর জেলা কারাগারে হস্তান্তর করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানান, অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের প্লাস্টিকের দানা, পলিথিন উৎপাদনের বিভিন্ন উপাদান, মেশিন পাওয়া যায়। সেখানে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করে পরিবেশের ক্ষতি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করা হচ্ছিল। এ কারণে পরিবেশ আইন অনুযায়ী বিনাশ্রম কারাদন্ড ও কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার বলেন, গাজীপুর জেলা প্রশাসন পরিবেশ রক্ষায় এবং পরিবেশ দূষণ রোধে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে অবৈধ কারখানা বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৫:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া