বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ১৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   100 বার পঠিত

গাজীপুরে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে এক তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৫ জুন রোববার ভোরে বিআরটি প্রকল্পের টঙ্গীর বাজার এলাকার উড়াল সেতুর নিচে লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হলে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ওই তরুণের পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ২২ বছর।

‎টঙ্গীপূর্ব থানার এসআই ফরিদ হোসেন বলেন, লাশটির ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিআরটি প্রকল্পের টঙ্গী বাজার অংশের উড়াল সেতুর নিচের গত কয়েকদিন যাবৎ ওই তরুণের নিথরদেহটি পড়ে ছিল। ভবঘুরে ভেবে কেউ লাশ উদ্ধারে এগিয়ে আসেননি। আজ ভোরে গলিত লাশ থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে পুলিশে খবর পাঠানো হয়।

‎টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, কয়েকদিন আগে ওই যুবককে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আঙ্গুলের ছাপ সংগ্রহ করে পিবিআই সদস্যরা লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা করছেন। এ ঘটনা একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৯:৪৬ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া