বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে এটিএম বুথে কিশোরীকে ধর্ষণ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ১৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   129 বার পঠিত

শ্রীপুরে এটিএম বুথে কিশোরীকে ধর্ষণ

প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে এটিএম বুথে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। ওই কিশোরীকে বুথটির দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মী ধর্ষণ করে। ১৫ জুন রবিবার সকালে উপজেলার এমসিবাজার এলাকায় তালহা স্পিনিং মিলস লিমিটেড কারখানার সামনে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের কক্ষে এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার কিশোরীর (১৪) বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়। সে তার মা-বাবার সাথে শ্রীপুর উপজেলায় ভাড়া বাসায় থাকে।

ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. লিটন মিয়া (৪০) ওই এটিএম বুথটির নিরাপত্তকর্মী হিসেবে কর্মরত। লিটন পাশে মুলাইদ এলাকায় আতাব উদ্দিন মুছার বাড়ির একটি কক্ষে ভাড়া থাকেন। ঘটনার পর থেকে লিটন পলাতক।

কিশোরীর বাবা জানান, সংসারে অভাব থাকায় কিশোরী বয়সে তার মেয়েটি মাত্র ৬ হাজার টাকা বেতনে একটি স্পিনিং কারখানায় চাকরি করতো। চাকরিকালীন ওই এটিএম বুথ থেকে টাকা তোলার সময় তার মেয়ের সাথে নানান বাহানায় কথা বলার চেষ্টা করতেন লিটন। বেতন কম থাকায় এরই মধ্যে তার মেয়ে চাকরি ছেড়ে দেয়। লিটন মিয়া তা জেনে তার মেয়েটিকে ১২ হাজার টাকা বেতনে তালহা স্পিনিং মিলস কারখানায় চাকরি পাইয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন।

কিশোরীর বাবা জানান, রোববার সকাল ৬টার দিকে লিটন তাকে ফোন করে কাগজপত্রসহ তার মেয়েকে পাঠিয়ে দিতে বলেন। সেখানে যাওয়ার পর এটিএম বুথের ভেতর নিয়ে মুখ চেপে ধরে মেয়েটির ওপর জোরপূর্বক নির্যাতন চালান লিটন। মেয়েটির বাবা কান্নায় ভেঙে পড়ে জানান, বাড়ি ফেরার পথে তাকে দেখেই কেঁদে ফেলে মেয়েটি। পরে তাকে ঘটনাটি জানায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, এ ঘটনায় মেয়েটির বাবা রবিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

Facebook Comments Box

Posted ৫:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া