বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে ৪৫ দিনের মধ্যে জন্মের নিবন্ধন করায় পৌর প্রশাসকের পুরস্কার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ১৭ জুন ২০২৫   |   প্রিন্ট   |   112 বার পঠিত

শ্রীপুরে ৪৫ দিনের মধ্যে জন্মের নিবন্ধন করায় পৌর প্রশাসকের পুরস্কার

গাজীপুরের শ্রীপুর পৌরসভার শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করালেই আকর্ষণীয় পুরস্কার দিচ্ছেন পৌর প্রশাসক ব্যারিস্টার সজিব আহমেদ। আজ ১৭ মে মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌরসভার হলরুম মিলনায়তনে উপযুক্ত সময়ের মধ্যে সন্তানের জন্মনিবন্ধন করাতে অভিভাবকদের নিয়ে এক উদ্বুদ্ধকরণ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে পৌর প্রশাসক সন্তানদের নিবন্ধন করাতে আসা ৭ জন অভিবাকদের হাতে পুরস্কার তুলে দেন। পাশাপাশি আগামীতে যেসব সন্তানদের উপযুক্ত অর্থাৎ ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করানো হবে সে সব সন্তানের অভিভাবকের হাতে পৌরসভার পক্ষ্য হতে তুলে দেয়া হবে আকর্ষণীয় পুরস্কার। আজকের সেমিনারের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন পৌর প্রশাসক ব্যারিস্টার সজিব আহমেদ।

ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, স্কুলে ভর্তি থেকে শুরু করে শিশুর প্রতিটি কাজেই জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। কিন্তু অনেক অভিভাবক জন্ম নিবন্ধন করাতে গড়িমসি করেন। উপযুক্ত সময়ে সন্তানের জন্ম নিবন্ধনে আগ্রহী করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। নবজাতক শিশুর জন্ম নিবন্ধন করার জন্য পৌর প্রশাসক উপস্হিত অভিভাবকের অভিনন্দন জানান। সেইসাথে পুরস্কার ও সন্তানের জন্মনিবন্ধন সনদ হাতে তুলে দেন।

সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃঅফিসার ডাঃশফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন, যুব অফিসার মাহবুবুল আলম, পৌর নির্বাহী কর্মকর্তা ছিদ্দিকুর রহমান,পৌর হিসাব কর্মকর্তা কুদ্দুস হাওলাদার,পৌর স্যানেটারি ইন্সেপেক্টর জাকির হোসেনসহ পৌরসভার সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

Facebook Comments Box

Posted ১০:৪৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া