বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু

সঞ্জীব ভট্টাচার্য্য   |   মঙ্গলবার, ১৭ জুন ২০২৫   |   প্রিন্ট   |   112 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে জুনায়েদ মিয়া (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ ১৭ জুন মঙ্গলবার সকাল ৯টা ৩৫ মিনিটে অসুস্থ অবস্থায় তাকে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুনায়েদ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামের হেকমত আলীর ছেলে। তিনি মাদকদ্রব্য সেবনের অভ্যাসে আক্রান্ত ছিলেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

জেলা কারাগারের জেল সুপার মো. ওবায়দুর রহমান জানান, হাজতি জুনায়েদ মিয়াকে মাদক মামলায় গত ৪ জুন আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। সম্প্রতি জেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। তাকে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারাগারের জেলার মো. কামরুল ইসলাম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। তিনি মাদকাসক্ত ছিলেন। আজ সকালে অসুস্থ হয়ে পড়ায় তাকে জরুরিভিত্তিতে হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মরদেহ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া