জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ | প্রিন্ট | 109 বার পঠিত
গাজীপুরের কাপাসিয়ায় বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে। আজ ১৭ জুন মঙ্গলবার পৌনে তিনটার দিকে কাপাসিয়ার সদর ইউনিয়নের জামিরারচর এলাকার পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন নামক স্থানে গাজীপুর-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ইটনা থানার কৃষ্টপুর গ্রামের আবুল কালামের ছেলে মো: তৌহিদুল্লাহ্ (২৫), একই থানার কমলবুক গ্রামের মো: তানভীরের স্ত্রী রত্না আক্তার (২৩) ও তাদের তিন বছর বয়সী ছেলে শায়ান।
নিহতের স্বজন, স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ঈদ আজহার ছুটি শেষে সিএনজি অটোরিক্সা যোগে গাজীপুর-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ধরে কর্মস্থলে ফিরছিলেন। সিএনজি অটোরিক্সাটি কাপাসিয়ার সদর ইউনিয়নের জামিরারচর এলাকার পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন নামক স্থানে কিশোরগঞ্জগামী অনন্যা ক্ল্যাসিক পরিবহনের একটি বাসের সাথে সিএনজি অটোরিক্সাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজি অটোরিক্সার যাত্রী মোঃ তৌহিদুল্লাহ (২৫), আবুল কালাম (৫৫), তার স্ত্রী মোছাঃ তাছলিমা (৪৫), মেয়ে সুবর্ণা (২০), রত্না আক্তার (২৪), তার তিন বছর বয়সী ছেলে শায়ান আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ভিকটিম তৌহিদুল্লাহ্ ও শিশু শায়ানকে মৃত ঘোষনা করে চিকিৎসক।
নিহত রত্না আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। অন্যান্য সিএনজি অটোরিক্সার যাত্রীরা কাপাসিয়া স্বাস্থ্য কমপেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়। নিহত রত্না আক্তার ও শায়ান সম্পর্কে মা ও ছেলে।
কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো: রবিউল ইসলাম জানান, কাপাসিয়ার জামিরারচর এলাকা বাস-সিএনজি তিনজন নিহত হয়েছে। ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি। বাসটিকে আটকের চেষ্টা করা হচ্ছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Posted ৫:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah