বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্মপ্রকাশ

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   209 বার পঠিত

‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্মপ্রকাশ

দেশে আরো একটি নতুন দলের আত্মপ্রকাশ ঘটেছে। নতুন রাজনৈতিক দলটির নাম- বাংলাদেশ রিপাবলিক পার্টির (বিআরপি)। তাদের স্লোগান ‘সবার ওপরে দেশ’। আজ ২০ জুন শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আংশিক কমিটি ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ হয়। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী আয়াতুল্লাহ বাস্তি দলের নতুন নাম ঘোষণা করেন। এরপর শহীদ আনাসের মা সানজিদা খান দিপ্তী বেলুন উড়িয়ে দলের আত্মপ্রকাশ সম্পন্ন করেন।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে সাবেক সামরিক কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিআরপির ২৮ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন শহীদ আনাসের মা।

এতে সভাপতি হয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মেহেদী হাসান, সিনিয়র সহ-সভাপতি সাঈদ আলী সিকদার, সহসভাপতি ক্যাপ্টেন শফিকুল ইসলাম (অব.), লেফটেন্যান্ট কর্নেল (অব. ইমরান), আয়াজ আহমেদ, অ্যাডভোকেট নাসিম উদ্দিন মোহাম্মদ বায়েজিদ, সাধারণ সম্পাদক মেজর (অব.) মো. রাজিবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান, সাজ্জাদ হোসেন ইউনুস, মো. আহসানুল্লাহ, প্রধান উপদেষ্টা মো. সেলিম প্রধান, সাংগঠনিক সম্পাদক মেজর (অব.) রাকিবুল হাসান, কৃষিবিদ মঞ্জুর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ আবুল হাসানাত, মো. জাহিদুল ইসলাম, মুশফিকুর রহিম রনি, ইঞ্জিনিয়ার কামরুল হাসান, আইন সম্পাদক অ্যাডভোকেট অলিদ আহমেদ, নারী ও শিশু সম্পাদক আনিকা তাসনীম খান, সহ-সম্পাদক মৌসুমী আত্মার সুমি, শ্রম সম্পাদক শাহাদাত হোসাইন, পার্বত্য চট্টগ্রাম সম্পাদক মেজর (অব.) শাহেদুল ইসলাম, সহ-সম্পাদক সহকারী পরিচালক মো. জহিরুল হক, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক ইয়াসির আরাফাত, আপ্যায়ন সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সম্পাদক-মোছা. শারমিন আক্তার মুক্তা, শিক্ষা সম্পাদক মো. রাহুল আমিন ও স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. সৌরভ চন্দ্র মজুমদার।

এদিন বিআরপির ঘোষণাপত্র পাঠ করেন দলটির যুগ্ম সদস্য সচিব সাজ্জাদ হোসেন ইউনূস। ঘোষণাপত্রে বলা হয়- বাংলাদেশ রিপাবলিক পার্টি হবে একটি জাতীয়তাবাদী রাজনৈতিক দল। সামষ্টিক কল্যাণ ও নাগরিক মর্যাদা হবে এর মূল লক্ষ্য।

Facebook Comments Box

Posted ৪:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া