বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের আলোচনা শুরু

অনলাইন ডেস্ক   |   রবিবার, ২২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   152 বার পঠিত

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের আলোচনা শুরু

রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের আলোচনা শুরু হয়েছে। আজ ২২ জুন রবিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ আলোচনা শুরু হয়।

আজকের আলোচ্যসূচি হিসেবে কোনো বিষয় নির্ধারিত নেই। গত তিনটি সংলাপের অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হবে আজ। আজকের আলোচনা শুরু ১৯ জুনের অমীমাংসিত বিষয় প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে।

স্বাগত বক্তব্যে জাতীয় ঐক‍মত‍্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, সুনির্দিষ্ট অনেকগুলো বিষয়ে একমতে পৌঁছানো যায়নি। দলগুলো যেন দলের নীতি-নির্ধারণী পর্যায়ে আলোচনা করে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে সেজন‍্য আগামী দু‌ইদিন সভা মুলতবি করে। পরে সিদ্ধান্তসহ ২৫ জুন বুধবার আবার আলোচনা হবে। তবে আগামী সপ্তাহের গোড়াতে উচ্চ কক্ষ নিয়ে আবার আলোচনা হবে।

রাজনৈতিক দলগুলোর কাছে আলী রীয়াজ আহ্বান জানান, যাদের আত্মত্যাগের বিনিময়ে এ আলোচনা সেই চেতনা থেকে আরো একটু ছাড় দেওয়ার মানসিকতায় আসার জন‍্য। তাহলে দ্রুতই জুলাই সনদ প্রণয়ন করা সম্ভব হবে।

Facebook Comments Box

Posted ৬:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া