বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১০৮ কোটি টাকার বাজেট ঘোষণা

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ২৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   277 বার পঠিত

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১০৮ কোটি টাকার বাজেট ঘোষণা

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কর আরোপ ছাড়াই পৌরসভার উন্নয়নে ১০৮ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন পৌর প্রশাসক ব্যারিস্টার সজিব আহমেদ। আজ ২৫ জুন বুধবার দুপুর ১২টার পর পৌরসভার হলরুমে শ্রীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সংবাদকর্মিদের উপস্থিতিতে ২০২৫-২০২৬অর্থ বছরের প্রস্তাবিত উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়।

এ ব্যাপারে পৌর প্রশাসক ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, বর্তমান জীবন-যাত্রার মান উন্নয়নের দিকে লক্ষ্য রেখে ২০২৫-২০২৬ অর্থ বছরের উন্নয়ন ১০৮ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকার বাজেট ঘোষণা করা হয়। নতুন কোন কর আরোপ ছাড়াই এ বাজেটে রাস্তাঘাট, ড্রেন, সড়কবাতি,বর্জ্যব্যাবস্হপনা ও নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এই বাজেট করা হয়েছে।

পৌরবাসীর সার্বিক সহযোগিতায় শ্রীপুর পৌরসভাকে তিনি একটি যুগোপযোগী মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলায় প্রত্যয় ব্যক্ত করেন। সব ক্ষেত্রে দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে প্রস্তাবিত বাজেটের অর্থ সঠিকভাবে ব্যয় করতে পারলেই পৌর নাগরিকরা ঘোষিত বাজেটের সুফল পাবে।

বাজেট ঘোষণাকালে শ্রীপুর পৌর প্রশাসক ব্যারিস্টার সজিব আহমেদের সভাপতিত্বে বাজেটে অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম, পৌর নির্বাহী প্রকৌশলী শাহেদ আক্তার, হিসাব রক্ষন কর্মকর্তা আ. কুদ্দুস হাওলাদার, সহকারী প্রকৌশলী তানভীর, হারুর-অর-রশিদ, আবু হেনা মোস্তফা কামাল, টাউন প্লানার সাইফুল ইসলামসহ পৌরসভার সকল কর্মচারি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর নির্বাহী প্রধান মো. ছিদ্দিকুর রহমান।

Facebook Comments Box

Posted ৯:১০ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া