শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রান্সফরমার চুরির দায়ে গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৪ জুন ২০২৪   |   প্রিন্ট   |   244 বার পঠিত

ট্রান্সফরমার চুরির দায়ে গ্রেফতার ৭

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চারুলিয়া ও পীরপুরকুল্লা গ্রামে ছয়টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে আন্তঃজেলা চোরচক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে জব্দ করা হয়েছে ট্রান্সফরমারের কিছু অংশ বিশেষসহ চোরাই কাজে ব্যবহৃত উপকরণ।

আজ ১৪ জুন শুক্রবার বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়টি জানান। এর আগে চুয়াডাঙ্গা দামুড়হুদা ও কুষ্টিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার শিবনগর গ্রামের মৃত আজমত আলীর ছেলে আজগর আলী (৩৫), কুষ্টিয়া দৌলতপুর থানার তাজপুর গ্রামের হায়েত আলীর ছেলে সেলিম (৩৫), কুষ্টিয়া কুমারখালী থানার বানিয়াপাড়ার মৃত সোরামত আলীর ছেলে বাবু (৫৫), নাটোর গুরুদাসপুর থানার শ্যামপুর গ্রামের রশিদ বেপারীর ছেলে রফিকুল ইসলাম (৩৭), কুষ্টিয়া পারখাদা উত্তরপাড়ার মৃত আ. কাদেরের ছেলে রঞ্জু আহমেদ (৪২), কুষ্টিয়া কুমারখালী থানার বারাদি গ্রামের আসলাম উদ্দীনের ছেলে সোহেল (৩২), চুয়াডাঙ্গা দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে নায়েব আলী (২৬)।

Facebook Comments Box

Posted ৩:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া