বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে যুবকের মরদেহ উদ্ধার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ২৮ জুন ২০২৫   |   প্রিন্ট   |   92 বার পঠিত

শ্রীপুরে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে কাঁঠাল গাছের মগ ডালে ঝুলন্ত অবস্থায় মোহন মিয়া নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ ২৮ জুন শনিবার সকালের দিকে উপজেলার মাওনা ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় নিজ বাড়ির পাশের ডেকো গার্মেন্টস সংলগ্ন স্থানের একটি গাছ থেকে ওই লাশ উদ্ধার হয়। এরআগে, ভোরের দিকে লাশ ঝুলছে দেখে খবর দেয় স্থানীয়রা। নিহত মোহন মিয়া (১৮) ওই এলাকার মোস্তফা মিয়ার ছেলে। তিনি স্থানীয় মির সিরামিক কারখানায় আগে শ্রমিকের কাজ করতেন।

স্থানীয় লোকজন, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলায় জেল থেকে বের হয়ে দীর্ঘদিন ধরেই মানসিক রোগে ভুগছিলেন মোহন মিয়া। শুক্রবার রাত ৯টার দিকে রাতের খাবার খেয়ে বাইরে বের হয়েছিলেন তিনি। এরপর রাতে আর ঘরে না ফিরলে পরিবারের সদস্যরা আশপাশের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন। আজ ভোরের দিকে বাড়ির দক্ষিণ পাশে একটি কাঁঠাল গাছে গামছা ও প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মোহনের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের ভাই ও স্থানীয় আনোয়ার হোসেন নামের একজন জানান, রোজার ঈদের পর একবার মাদক মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেছিল। কোরবানির ঈদের এক সপ্তাহ আগে তিনি জামিনে মুক্ত হন। মুক্তির পর থেকে পারিবারিক বিষয়ে প্রায়ই ঝগড়া করতেন। শুক্রবার রাত ৯টার দিকে খেয়ে বাইরে বের হয়ে আর ফিরে আসেনি। ভোরে পাশের বাড়ির এক ভাবি জানায়, সে গাছে ঝুলছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ৮:৩১ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া