দুলাল মিয়া | শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ | প্রিন্ট | 315 বার পঠিত
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হবার পর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আমূল পরিবর্তন এসেছে গাজীপুরের শ্রীপুরে। সেই সাথে স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মাঝে। কিছুদিন পুলিশ বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠতে চাইলেও বর্তমান অফিসার ইনচার্জ তাদের লাগাম টেনে ধরেছেন থানায় সদ্য যোগদান করা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক।
জানা গেছে, গত ১৫ মে শ্রীপুর থানায় যোগদান করেছেন মুহাম্মদ আব্দুল বারিক। থানায় যোগদানের পর থেকেই তিনি অপরাধীদের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছেন, রাত দিন নিরলস পরিশ্রম করে রাস করেছেন কমে চুরি, ছিনতাই ও চাঁদাবাজি মাদকের সাথে ভয়ংকর অপরাধীদের অবাদে বিচরণের ভ্যানগার্ড হয়ে, মাদক ব্যবসায়ীদের বেশির ভাগ রয়েছেন আতঙ্কে। অনেকেই মাদক ব্যবসা ছেড়ে এখন অন্যান্য পেশায় মনোনিবেশ করছেন।
প্রায় দুই মাসে পুরো থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ব্যবসায়ীরাও নির্বিঘ্নে তাদের ব্যবসায়ীক কার্যক্রম চালিয়ে যেতে পারছেন। স্কুল-কলেজের ফটকে কমছে বখাটে যুবকদের আনাগোনা। দালাল মুক্ত হয়েছে থানা চত্বর।
একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চাইতে এখন অনেকটাই ভালো। অপরাধ প্রবণতা নাই বললেই চলে। সদ্য যোগদান করা ওসি মুহাম্মদ আব্দুল বারিক এর অসাধারণ ভূমিকায় এখন সাধারণ মানুষ আর উদ্বিগ্ন নন।
বিশিষ্ট ব্যবসায়ী বলেন, মানুষের জীবনমান উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা অপরিহার্য। এক্ষেত্রে স্থানীয় থানা পুলিশের আরো বেশি ভূমিকা থাকে। যে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি যত উন্নত, সেই এলাকার মানুষের জীবনমান ততোটাই উন্নত। থানার বর্তমান ওসি মুহাম্মদ আব্দুল বারিক (পিপিএম) যোগদানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, শ্রীপুর উপজেলাকে মাদকমুক্ত করতে “জিরো টলারেন্স” ঘোষণা। এছাড়াও উপজেলাকে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মানুষের জীবনমানের উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিষ্ঠার সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। শ্রীপুর থানাকে একটি মডেল থানা গড়ার চেষ্টা অব্যাহত রাখবো। এক্ষেত্রে এই উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন।
Posted ১:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah