বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ০৪ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   200 বার পঠিত

শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু

ডোবা থেকে শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ ৪ জুলাই শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘর শান্তিনগর এলাকায় একটি ডোবা থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়। মৃতরা হলেন – শান্তিনগরের হোসাইন (১১) ও তার বোন জিন্নাত (৮)। তাদের বাবার নাম আক্কাস মিয়া।

মৃতদের খালা ইয়াসমিন বেগম বলেন, শান্তিনগরের একটি ডোবা থেকে প্রায় সময়ই শাপলা ফুল তুলতে যেত হোসাইন ও জিন্নাত। গতকাল বৃহস্পতিবার দুপুরেও শাপলা তোলার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। এরপর সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়িতে ফিরেনি। পরে তাদের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

আজ সকালে ডোবাতে দু’জনের লাশ ভেসে উঠলে স্থানীয়রা মরদেহ দু’টি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৫:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া