বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে ১৬ দোকান ভস্মিভূত

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   সোমবার, ০৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   145 বার পঠিত

গাজীপুরে কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে ১৬ দোকান ভস্মিভূত

গাজীপুরের কোনাবাড়ীতে কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৬টি দোকান ও মালামাল পুড়ে গেছে। আজ ৭ জুলাই সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

কোনাবাড়ি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার ভোর সাড়ে ৫টায় কোনাবাড়ি এলাকায় কাঁচাবাজারে আগুন লাগে। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ি ও আশপাশের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ১৬টি দোকান ও মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Facebook Comments Box

Posted ২:২৪ অপরাহ্ণ | সোমবার, ০৭ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া