নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৫ জুন ২০২৪ | প্রিন্ট | 246 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর বাস টার্মিনালের গরুর বাজারে বিশেষভাবে দৃষ্টি কাড়ছে নেত্রকোণা থেকে আসা ১২০০ কেজি ওজনের ‘লালু মস্তান’ নামের একটি গরু। একদিকে ওজনের দিক দিয়ে যেমন বেশি তেমনি আকৃতির দিক দিয়ে বেশ বড় এই গরুটি। আর একারণেই বাজারে আসা মানুষের মাঝে আগ্রহ বেড়েছে গরুটিকে ঘিরে।
আজ ১৫ জুন শনিবার সকাল থেকে ষাঁড়টিকে দেখতে ক্রেতা সাধারণের উপচে পড়া ভিড় দেখা গেছে। রোকন মিয়া নামে এক ব্যক্তি এই ষাঁড়টিকে বিক্রির জন্য এনেছেন। তিনি গরুটির দাম হাঁকছেন ১৫ লাখ টাকা।
তবে, ব্রাহ্মণবাড়িয়ার বাজারে ষাঁড়টির দাম সাড়ে ৯ লাখ টাকা উঠেছে বলে তিনি দাবি করেছেন তিনি। তার আশা ব্রাহ্মণবাড়িয়া বাজারে তিনি ভালো দাম পাবেন।
Posted ৫:৩৩ অপরাহ্ণ | শনিবার, ১৫ জুন ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah