শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কোরবানির মাংস গলায় আটকে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১৯ জুন ২০২৪   |   প্রিন্ট   |   220 বার পঠিত

কোরবানির মাংস গলায় আটকে যুবকের মৃত্যু

কোরবানির মাংস খাওয়ার সময় ইমরান হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার গলায় মাংস আটকে গিয়েছিল।

১৭ জুন সোমবার বিকেল ৪টার দিকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ইমরানের মৃত্যু হয়। তিনি নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া এলাকার বাসিন্দা। বাবার নাম আবুল কাসেম।

স্থানীয় বাসিন্দা রিপন হোসেন বলেন, কোরবানির মাংস খাওয়ার সময় ইমরানের গলায় একটি টুকরা আটকে যায়। দ্রুত তাকে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৪৫ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া