ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে : | শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ | প্রিন্ট | 79 বার পঠিত
লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক, সিএনজি চালিত অটোরিক্সা ও মোটর সাইকেলের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আজ ২৫ জুলাই শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে পদুয়া ইউনিয়নের সিকদারদিঘী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের বাহাদিরপাড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে মো. হুমায়ুন (৩৭), মো. মামুন (৩২) ও তাদের নিকটাত্মীয় করাইয়ানগর আকবরপাড়া গ্রামের আবদুল সাত্তারের ছেলে মনির হোসেন (৪৫)। তারা তিনজনই মোটরসাইকেল আরোহী ছিলেন বলে জানা গেছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পদুয়া ইউনিয়নের সিকদারদিঘী এলাকার পার্শ্ববর্তী সড়ক থেকে একটি অটোরিক্সা উঠছিল। এসময় ট্রাকটি ছিল কক্সবাজারমুখী ও মোটরসাইকেলটি চট্টগ্রামমুখী ছিল। তিন গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Posted ৪:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah